ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ভারতের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বাধা বিজিবি’র। বাংলাদেশের লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের ঘটনা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধায় কাজ বন্ধ কওে বিএসএফ। এনিয়ে সীমান্ত পরিস্থিতি থমথমে। সোমবার সকালে উপজেলার দহগ্রাম সর্দার পাড়া সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ।

স্থানীয়রা জানায়, দহগ্রাম সর্দার পাড়া সীমান্তে ভারত-বাংলাদেশ সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলার) কাছে সোমবার সকাল থেকে শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ।

ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করা হয়। স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে বাধা দিলে এক পর্যায়ে তারা কাজ বন্ধ করে। এ নিয়ে সীমান্তবাসীর মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এলাকার বাসীন্দা সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ভারতীয় বিএসএফ কয়েকদিন পর পর জিরো লাইনে এসে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে আমরা সীমান্তবাসী সবসময় আতঙ্কে থাকি। নিজের জমিতে যেতে ভয় পাই।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলেছি। তারা কাজ বন্ধ করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে এক অফিসার পাঠানো হয়েছে।

৫১ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিজিবির কঠোর বাঁধার মুখে বিএসএফ কাজ বন্ধ রেখেছে।

এর আগে ১১ জানিুয়ারি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারত। সেসময় বিজিবি প্রতিবাদের মুখে কাজ বন্ধ কওে চলে যায় বিএসএফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ভারতের

আপডেট সময় : ০৫:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫