ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

মিরকাদিম পৌর মেয়রের বাসায় বিস্ফোরণে দগ্ধ ১৩, অক্ষত মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ৩৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাসায় বিস্ফোরণে মেয়রের স্ত্রী ও ৪  কাউন্সিলরসহ অন্তত ১৩ জন দগ্ধ হয়েছেন।  তবে পৌর মেয়র অক্ষত রয়েছেন।

মঙ্গলবার রাত ৯ টা নাগাদ মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে মেয়রের বাসভবনে এই বিস্ফোরণের ঘটনা।

আহত ৪ জন কাউন্সিলর হলেন, মো. সোহেল,  আওলাদ, দীন ইসলাম ও রহিম বাদশা। অপর আহতরা হচ্ছেন, মেয়রের স্ত্রী কানন বেগম,  মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু,  ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল।

আহতদের মধ্যে ১২ জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রহিম বাদশা সাংবাদিকদের জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনের তৃতীয়তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে আলাপচারিতা করছিলেন তারা।

এসময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাঁচ ফেটে চুরমার হয়ে যায়। এসময় বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ৪ জন কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলা যাচ্ছে না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিরকাদিম পৌর মেয়রের বাসায় বিস্ফোরণে দগ্ধ ১৩, অক্ষত মেয়র

আপডেট সময় : ১১:০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১