ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জলাবদ্ধতার ছোবল আমন চাষ হয়নি সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা ট্রাম্পের লালন বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সেতু ভারতীয় হাইকমিশনার উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার, স্নাতক ডিগ্রিধারী প্রায় ৯ লাখ বগুড়া কৃষকের হাসি কেড়ে নিয়েছে সবজির দরপতন বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্ব এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ প্রস্তাবসহ ২৩ সমঝোতায় এগোল বাংলাদেশ-জাপান সম্পর্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হাটে ঢুকেই গুলি, বের হওয়ার সময় বলল ‘আজ স্বাধীন পুষ্পপাড়া ’ পাবনায় বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু আহত আরও কয়েকজন

শেখ হাসিনা চুরি করে সব পাচার করেছে: জামায়াতের আমির

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শেখ হাসিনা চুরি করে সবকিছু পাচার করে দিয়েছে। খোকলা করে ফেলেছে দেশের অর্থনীতিকে!

স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে আওয়ামী লীগ লুটেপুটে নিজেদের পুষ্ট করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা চুরি করে সব পাচার করে দেশটাকে খুবলিয়ে খেয়েছে। দেশের অর্থনীতিকে শূন্য কোটায় নিয়েছে।

স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে জাতিকে ঘুম পাড়িয়ে লুটেপুটে নিজেদেরকে পুষ্ট করেছে। আজ তাদেরই বড় কথা। যেন চোরের মায়ের বড় গলা। তাদের চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ায় তাদের শুধু পতনই ঘটেনি, দেশ থেকেই বিতাড়িত করেছে। তারাই স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বাংলাদেশের নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় এ কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এ সময় জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবি করে জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারের ১৭ বছর পর্যন্ত ভোটার করার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান।

এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, শিশু-কিশোর ও যুবকরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এ কারণে তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে আমরা কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের প্রতি আমাদের দায় শোধ করতে পারি। এ ব্যাপারে যারা বিরোধিতা করছেন, তাদের শুধরানোর আহ্বান জানান।

সৈয়দপুর উপজেলা ও শহর জামায়াত আয়োজিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, নীলফামারী জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার।

সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাজহারুল ইসলামের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ড. খায়রুল আনামসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমান আর বলেন, আমরা এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সকল ধর্মের সকল বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে।

সর্বক্ষেত্রে দেশাত্ববোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। কল্যাণমুখী এমন দেশ গঠনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্রের মডেল উপস্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা চুরি করে সব পাচার করেছে: জামায়াতের আমির

আপডেট সময় : ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

 

শেখ হাসিনা চুরি করে সবকিছু পাচার করে দিয়েছে। খোকলা করে ফেলেছে দেশের অর্থনীতিকে!

স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে আওয়ামী লীগ লুটেপুটে নিজেদের পুষ্ট করেছে। স্বৈরাচা