ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

রান্নার গ্যাস সাশ্রয়ের ৫ টোটকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

রান্নার গ্যাস সাশ্রয়ের ৫ টোটকা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব্জি হোক কিংবা মাছ-মাংস, চাল-ডাল হোক কিংবা মশলা— হেঁশেলের প্রতিটি জিনিসের দামই দিন দিন বেড়ে চলেছে। খরচের খাতায় খাওয়াদাওয়ার খরচ বাবদ যেই টাকা বরাদ্দ করা হচ্ছে মাসের মাঝেই সেই অর্থ শেষ হয়ে যাচ্ছে চোখের নিমেষে। এর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। হেঁশেলের খরচ কমাতে হলে সবার আগে চেষ্টা করতে হবে যাতে গ্যাসের খরচ যথাসম্ভব কম হয়। ঘরোয়া কিছু টোটকা জানা থাকলে অনেকটাই সাশ্রয় করা যায় রান্নার গ্যাস। রইল তেমনই ৫ টোটকা।

১. রান্নার সময় আগুনের আঁচ মধ্যম রাখুন। অতিরিক্ত আঁচে রান্না করতে গেলে আগুন পাত্রের তল ছাড়িয়ে আশপাশে দিয়ে বার হয়ে যায়। ফলে অপচয় হয় গ্যাসের। রান্না এগোয় নামমাত্র।

২. গ্যাসের বার্নার সাফ করুন নিয়মিত। রান্নার গ্যাসের আগুনের রং নীল হওয়াই বাঞ্চনীয়। লাল, হলুদ কিংবা কমলা রঙের আগুন দেখলে বুঝবেন গ্যাসের দহন যথাযথ ভাবে হচ্ছে না। বার্নার ময়লা থাকলে এমন হয়। ঈষদুষ্ণ গরম জলে তরল সাবান মিশিয়ে তাতে ন্যাকড়া ভিজিয়ে ঘষতে পারেন বার্নার।

৩. রান্নার বাসনের তলা যেন পরিচ্ছন্ন হয়। হাঁড়ি-কড়াইয়ের তলায় কালি থাকলে তাপের অপচয় হয়, গ্যাসও বেশি খরচ হয়। পাশাপাশি, খেয়াল রাখবেন যেন গ্যাসে বসানো বাসন শুকনো হয়। বাসনে জল লেগে থাকলেও গ্যাসের অপচয় হয়।

৪‌. চেষ্টা করুন পাত্র ঢাকা দিয়ে রান্না করতে। যে কোনও পাত্রের ক্ষেত্রেই ঢাকা দিয়ে রান্না করলে অনেকটা গ্যাস বাঁচে। পাশাপাশি, সাধারণ বাসনের পরিবর্তে যত বেশি সম্ভব প্রেশার কুকার ব্যবহার করুন। গ্যাসের অপচয় কম হবে। গ্যাস অপচয় কমাতে প্রেশার কুকারের থেকে ভাল দ্বিতীয়টি নেই।

৫. রান্না করার আগেই তৈরি করে নিন সব উপকরণ। মশলা তৈরি থেকে সব্জি কাটা, সবই যদি আগে থেকে করা থাকে, তবে সময় ও গ্যাস দুয়েরই সঞ্চয় হয়। পাশাপাশি, রান্নায় কতটুকু জল দেবেন, তা-ও মেপে রাখবার চেষ্টা করুন আগে থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রান্নার গ্যাস সাশ্রয়ের ৫ টোটকা

আপডেট সময় : ০৮:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪