ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

২য় দিনের মতো দক্ষিণখান এলাকা পরিদর্শন করেন মেয়র মোঃ আতিকুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

২য় দিনের মতো দক্ষিণখান এলাকা পরিদর্শন করেন মেয়র মোঃ আতিকুল ইসলাম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

২য় দিনের মতো দক্ষিণখান এলাকা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণক্ষান, উত্তরখান ও হরিরামপুর এলাকার রাস্তা ও নর্দমা নির্মাণ কাজ চলমান।

বুধবার (০৫ জুন) দুপুরে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম ২য় দিনের মতো দক্ষিণখান এলাকায় চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

ডিএনসিসি মেয়র আজমপুর রেলগেট লাইজ উদ্দিন সরণি থেকে দুপুর সাড়ে ১২টায় পরিদর্শন শুরু করে আজমপুর কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা সড়ক, জালাল উদ্দিন সড়ক এবং আশকোনা এলাকায় গিয়ে বিকেল ৫টায় পরিদর্শন শেষ করেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘দক্ষিণখান, উত্তরখান এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে। ইউনিয়ন থাকা অবস্থায় এই এলাকায় সরু ছোট ছোট রাস্তা নির্মাণ করা হয়েছে। আগে কখনো ড্রেন নির্মাণ করা হয়নি। তাই এই এলাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম শুরু করেছি।’

মেয়র আরও বলেন, ‘নতুনভাবে যুক্ত এই এলাকার টেকসই উন্নয়নের জন্য ড্রেনেজ ও প্রশস্ত রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রধান সড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট পর্যন্ত প্রশস্ত হবে। গলির ও শাখা রাস্তা নূন্যতম ২০ ফুট প্রশস্ত হবে। সবাই বলছে দ্রুত কেন রাস্তা নির্মাণ হচ্ছে না, কেন জলাবদ্ধতা দূর হচ্ছে না। অথচ অনেকে রাস্তা প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় জায়গা ছাড়ছে না। আপনারা রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য জায়গা ছেড়ে দিলেই আমাদের কাজের গতি পাবে।’

তিনি বলেন, ‘অনেকে রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছেন। আমি আহবান করছি আপনার নিজ দায়িত্ব আপনাদের স্থাপনা সরিয়ে নিন, বাড়ির অবৈধ অংশটুকু ভেঙে জায়গা ছেড়ে দিন। নিজে থেকে না সরালে আমাদের ম্যাজিস্ট্রেট আগামী সপ্তাহে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করবে। স্থানীয় সংসদ সদস্য, কাউন্সিলর ও কর্মকর্তারা অবৈধ দখলমুক্ত করে অন্তত ২০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের ব্যবস্থা করবে।’

এসময় মেয়র জানান নভেম্বরের মধ্যে দক্ষিণখান, উত্তরখান ও হরিরামপুর এলাকার রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে কাজের গতি বাড়ানো হয়েছে। আশা করছি আগামী নভেম্বরের মধ্যে নতুন ওয়ার্ডের জনগণের দুর্ভোগ লাঘব হবে।’

পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, কাউন্সিলর মোতালেব মিয়া, মোঃ আনিছুর রহমান নাঈম, ডি.এম.শামিম এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য