ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বাংলাদেশে সফর রুশ বিদেশমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেই রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে পাক্ষিক বৈঠকে বসেন। এর আগে ইন্দোনেশিয়ার জার্কাতা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌছালে বিমানবন্দরে স্বাগত জানান ড. এ কে আব্দুল মোমেন।

সের্গেই ল্যাভরভ সূচির মধ্যে রয়েছে, শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিন বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রুশ বিদেশমন্ত্রী। বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সক্রিয় সমর্থন, রাশিয়া থেকে জ্বালানি ও খাদ্যশস্য আমদানি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রভৃতি ইস্যুতে আলোচনা ওঠে আসে বলে সূত্রের খবর।

গত বছরের নভেম্বরে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট-আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার বিদেশমন্ত্রীর। তবে হঠাৎ করেই সেই সফর বাতিল হয়ে গিয়েছিল। পরে পুনরায় এই সফর নির্ধারিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :