ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্থিক খাতসহ অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়নের ইঙ্গিত সরকারের নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী রাজপথে আন্দোলনের স্মৃতি আর নেতাদের সঙ্গে ছবি, কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারে না পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: পদে পদে হয়রানির শিকার রোগীরা উৎপাদন সক্ষমতার  নামে বিপর্যয়:  ৭ বছর ভর্তুকি বেড়েছে প্রায় ৬৩৩ শতাংশ ২,২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আবারও ট্রাইব্যুনালে বিএনপি চীন সফরে ট্রাম্প: মধ্যপ্রাচ্য যুদ্ধ, বাণিজ্য ও ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

নিখোঁজ নাবিক প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে ছিলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাঁচা মাছ, বৃষ্টির জল খেয়ে বেঁচে ছিলেন

ভয়েস ডিজিটাল ডেস্ক

প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় দুই মাস ভেসে ছিলেন নিখোঁজ নাবিক। চলতি সপ্তাহে এই অস্ট্রেলিয়ান নাবিক ও তার পোষা কুকুরকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরের মাঝখানে এতদিন কাঁচা মাছ ও বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন তিনি।

৫১ বছরের এই নাবিকের নাম টিম শ্যাডক। তিনি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির একজন বাসিন্দা। গত এপ্রিলে তিনি মেক্সিকোর লা পাজ শহর থেকে যন্ত্রচালিত নৌকায় করে প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপপুঞ্জের দিকে যাত্রা শুরু করেন।

প্রতিবেদনে বলা হয়, ছয় হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেওয়ার এই যাত্রায় তার পোষা কুকুর ‘বেল্লা’ ছিল একমাত্র সঙ্গী। যাত্রা শুরুর কয়েক সপ্তাহ পর মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েন। এতে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং উত্তর প্রশান্ত মহাসাগরে আটকা পড়ে।

সম্প্রতি একটি হেলিকপ্টার নৌকাটিকে শনাক্ত করে এবং পরে একটি ট্রলার যেয়ে শ্যাডক ও তার কুকুরটিকে উদ্ধার করে। ট্রলারে থাকা চিকিৎসকেরা অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নাবিক ও তার কুকুরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এই দুই মাসে শ্যাডক অনেকখানি শুকিয়ে গেছেন এবং তাঁর মুখের দাঁড়ি গোঁফ অনেক লম্বা হয়ে গেছে। নাইন নিউজকে শ্যাডক বলেন, ‘আমরা সমুদ্রে অত্যন্ত কঠিন সময় পার করেছি।

দীর্ঘ সময় ধরে সাগরে আমি একা ছিলাম, সাথে ছিল শুধু আমার কুকুর। সে কারণে এখন আমাদের শুধু বিশ্রাম আর ভালো খাবারদাবারের প্রয়োজন। তা ছাড়া আমরা শারীরিকভাবে সুস্থ আছি।

তিনি আরও বলেন, সঙ্গে মাছ ধরার ছিপ থাকায় আমি মাছ ধরে ওই প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পেরেছিলাম। তৃষ্ণা মিটিয়েছি বৃষ্টির পানি দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিখোঁজ নাবিক প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে ছিলেন

আপডেট সময় : ০৮:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩