ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ঈদের দিন সকালেই মহাসড়কে ঝরলো ৪ চার প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঈদের দিন সকালেই সড়কে ঝরলো ৪ চার প্রাণ। একটি গরুবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার নিহত হয়। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ঢাকা-সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়ন পুকুরপাড়ের ঘটনা।

দুর্ঘটনার পেছনে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের দায়িত্বে অবহেলা ও নজরদারির অভাব ছিল কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

নিহতদের মধ্যে গাইবান্ধা জেলা সদরের ফুলিবাড়ি গ্রামের সুজন আহম্মেদ (৩২), একই জেলার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের রাব্বি হোসেন (২৪), নাটোর বাগাতিপাড়া উপজেলার কোটবাড়ীয়া গ্রামের রানা হোসেন (৩০) ও একই গ্রামের আয়ান আহম্মেদ (৪)। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ঢাকা থেকে গবাদি পশু নিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-৩৪৭৬) নাটোর যাওয়ার পথে ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১৬-৭৭৪৮) মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের চারজন ঘটনাস্থলে নিহত হয়। গুরতর আহত হন দুজন। খবর পেয়ে সলঙ্গা ও হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে।

আর হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এসএম বদরুল কবীরের বক্তব্য বেপরোয়া চলাচলের কারণেই দুটি যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন ও তিনটি গরু মারা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :