ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৩৮১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মে মাসে খুন ৮টি, ৫৪১টি অপরাধ সংগঠিত

 

আয়েশা আক্তার, কুমিল্লা

কুমিল্লায় মে মাসে ৮টি হত্যাকাণ্ডসহ ৫৪১টি নানা ধরণের অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৪০টি, রাহাজানি-দস্যুতা ৪টি এবং ১টি ডাকাতির ঘটনা। বৈঠকে কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিতে আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ এ সভায় উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

গুরুতর অপরাধ জনিত বিবরনীতে গত মে মাসে মোট ৫৪১টি অপরাধ সংগঠিত হবার কথা বলা হয়েছে। এরমধ্যে মাদক মামলা হয়েছে মোট ২৮০টি।

সভায়, জিবির নামে চাঁদা উঠানো, বাজার মনিটরিং, মাদকদ্রব্য স্পট মনিটরিং, মাদক-জঙ্গিবাদ, বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন, ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান, দেবিদ্ধার পৌরসভা ও ইউপি নির্বাচন, বেসরকারী হাসপাতালের এম্বুলেন্সের অবৈধ পার্কিং, হাসপাতালের পার্কিং, যানজট নিরসন, গুজব, গরুর হাট মনিটরিং, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং অতিরিক্ত পদক্ষেপ গ্রহনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :