ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

শেখ হাসিনার গাড়িবহরে হামলা, সাবেক এমপিসহ চার জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

আদালতে নেওয়া হচ্ছে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ছবি : সংগৃহিত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় ৩ মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪৪ জনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল রায় ঘোষণা করেন।

আলোচিত এই মামলায় মোট ৫০ জন আসামিদের মধ্যে ৩৫ জন আদালতে হাজির ছিলেন রায় ঘোষণার সময়। ১৩ আসামি পলাতক রয়েছে। ২ জন মারা গিয়েছেন।

দণ্ড প্রাপ্তদের মধ্যে হাবিুল ইসলাম হাবিব, আব্দুল কাদের বাচ্চু, রনজুকে যাবজ্জীবন এবং বিস্ফোরক আইনের মামলায় হাবিুল ইসলাম হাবিব, আব্দুল কাদের বাচ্চু, রনজু ও রিপন নামের চার আমামীকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুটি মামলায় বাকী ৪৪ জন আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান শেখ হাসিনা। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা একটি যাত্রীবাহী বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। হামলায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ দলীয় অনেক নেতাকর্মী আহত হন।

ঘটনায় দায়েরকৃত মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য আসামিদের চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। আজ এই মামলার অস্ত্র ও বিস্ফোরণ মামলায় রায় ঘোষনা করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :