ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

Gloden Abu : ২০৪ কোটি টাকার অর্থ পাচার, গ্লোডেন আবু’কে পুলিশে দিল হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টির আড়ালে থেকেই তৃতীয়বার হাইকোর্টে হাজির হয়েছিল ২০৪ কোটি টাকার অর্থ পাচার মামলার আসামি আবু আহাম্মদ ওরফে আবু। তবে তিনি গ্লোডেন আবু’ নামেই পরিচিত। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। হাইকোর্ট তাকে পুলিশে সোপর্দ করেন।

জানা গিয়েছে, তার বিরুদ্ধে নিম্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা বহাল ছিল। শুধু তাই নয়, উচ্চ আদালতের নির্দেশনাও ছিলো তাকে গ্রেফতারের। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়নি।

রবিবার উচ্চ আদালতে হাজির হয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য এক সপ্তাহ সময় চান। হাইকোর্ট ধুরন্ধর এই আসামির বক্তব্যকে আমলে নেয়নি। কারণ এর আগেও হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চেয়ে পালিয়ে যায় তিনি।

আসামির উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, আপনার অনেক পরামর্শদাতা রয়েছে। সময় দিলে আপনি পরামর্শদাতাদের পরামর্শকে কাজে লাগিয়ে আবার পালিয়ে যেতে পারেন। এ কারণে আপনাকে সম্মানের সহিত পুলিশের কাছে সোপর্দ করছি। এরপরই আদালত আসামিকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন।

একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে তাকে হাজির করতে নির্দেশ দেয়া হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Gloden Abu : ২০৪ কোটি টাকার অর্থ পাচার, গ্লোডেন আবু’কে পুলিশে দিল হাইকোর্ট

আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩