ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

Modi-Zelensky : নরেন্দ্র মোদী-জেলেনস্কি ফোনালাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে

জেলেনস্কি ও মোদী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবারের মধ্যে তাদের ফোনালাপ হয়। এ সময় ‘শান্তির ফর্মুলা’ বাস্তবায়নে ভারতের সাহায্য চেয়েছে ইউক্রেন।

দুই নেতার মধ্যে এমন সময় এই আলোচনা হলো, যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চাইছে ভারত। ইউক্রেন যুদ্ধের রাশিয়ার অর্থায়ন সামর্থ্য সীমিত করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

মোদীর সঙ্গে ফোনালাপের পর টুইটারে জেলেনস্কি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। জি-২০ জোটের সভাপতি হিসেবে দেশটির সাফল্য কামনা করেছি। আমি এই প্ল্যাটফর্মেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম। এখন সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করছি।

ফোনালাপের বিষয়ে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে, পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ তুলে ধরাসহ ভারতের জি-২০ এর সভাপতিত্বের মূল অগ্রাধিকারগুলো ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংঘাত অবিলম্বে অবসানে নরেন্দ্র মোদী তার অবস্থান ‘দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত’ করেছেন। যেকোনও শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের সমর্থন থাকবে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়ার ইউক্রেনে হামলার সরাসরি নিন্দা জানায়নি ভারত। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :