ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

USA : যুক্তরাষ্ট্রে প্রথমবার ডলারে নারীর স্বাক্ষর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ ২৮৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে অবমুক্ত করা ডলারের নতুন নোটে প্রথমবারের দুইজন নারীর স্বাক্ষর থাকছে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে অবমুক্ত করা ডলারের নতুন নোটে প্রথমবারের দুইজন নারীর স্বাক্ষর থাকছে। আগামী নববর্ষে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাওয়া নতুন মুদ্রায় যুক্তরাষ্ট্রর ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালের্বারের স্বাক্ষর থাকছে।

চলতি মাসেই ফেডারেল রিজার্ভে এসব মুদ্রা সরবরাহ করা হবে এবং ২০২৩ সালের শুরু থেকেই সেগুলো বাজারে ছাড়ার কথা জানিয়েছে ট্রেজারি বিভাগ। ইয়েলেন বলেন, এই প্রথমবারের মতো মার্কিন ব্যাংক নোটে একজন নারী ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষর থাকবে এবং প্রথমবারের মতো আমাদের মুদ্রায় দুইজন নারীর স্বাক্ষর থাকছে।

তিনি জোর দিয়ে বলেন, আজকে এটা মুদ্রায় আমার স্বাক্ষর বা নতুন কোন স্বাক্ষর আসার ব্যাপার না। এটা একটা শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার পথে আমাদের সম্মিলিত প্রয়াস। বর্তমানে দেশটির ট্রেজারিতে নিযুক্ত কর্মীবাহিনীর ৬২ শতাংশই নারী। কিন্তু আরো অনেক কিছু করার বাকি বলে মত তার।

তিনি বলেন, সাম্য ও অন্তর্ভুক্তির জন্য আমরা যে পথ অতিক্রম করেছি আজকের দিনটি তা স্মরণ করার। আমি আশা করব আমরা সবাই এই উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাব। মালের্বার স্বাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রায় একজন আদিবাসী নারীর স্বাক্ষরও যুক্ত হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।

প্রথম দিকে তাদের স্বাক্ষর সম্বলিত এক ডলার ও পাঁচ ডলারের মুদ্রা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য