ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

USA :  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে

দুর্নীতি ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয় দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রতীকী ছবি: সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দুর্নীতি ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয় দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের’

ভয়েস ডিজিটাল দেশ

দুর্নীতি ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয় দেশের ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনল যুক্তরাষ্ট্র। তালিকায় রয়েছে, রাশিয়ার সরকারি দপ্তর, ইরানের সরকারি কর্মকর্তা, চীনা নাগরিকও। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত হবে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি-প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পৃক্ততা রাখতে পারবে না।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও মানবাধিকার দিবস উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রক বিবৃতি দিয়ে নতুন এ নিষেধাজ্ঞার কথা জানায়। তাতে বলা হয়েছে, চীনের নাগরিক লি ঝেনু ও ঝুও জিনরং এবং তাদের দু’জনের সঙ্গে সম্পৃক্ত পিংতান মেরিন এন্টারপ্রাইজসহ ও দালিয়ান ওশান ফিশিং কোম্পানিসহ ১০টি প্রতিষ্টানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই দুই ব্যক্তি এবং এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনভিত্তিক অবৈধ মাছ ব্যবসায় যুক্ত হয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে ওয়াশিংটন।

গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবৈধ মাছ ধরাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেছিলেন। সেসময় তিনি অবৈধ মাছ ধরার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে নিরাপত্তা স্মারকে সই করেন।

মাছ ধরার প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেছে ওয়াশিংটনের চীনা দূতাবাস। দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এমন নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার ওয়াশিংটনের নেই। এটা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের পুলিশি কার্যক্রমের নজির।

এ ছাড়া চীনের তিব্বত অঞ্চলে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত দুই চীনা কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। সম্প্রতি গণভোট আয়োজন করে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এ গণভোট তত্ত্বাবধানের দায়িত্বে ছিল রাশিয়ার নির্বাচন কমিশন। ওয়াশিংটনের মতে, এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই প্রতিষ্ঠান ও তার ১৫ জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

USA :  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২