ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

BNP : পদত্যাগের ঘোষণা বিএনপির সংসদ সদস্যদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ২১৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপি সাংসদরা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংসদরা। ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে এই পদত্যাগের ঘোষণা দেন তারা। সংসদে বিএনপির ৭জন সংসদ সদস্য রয়েছেন। দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের তরফে পদত্যাগের কথা জানান বগুড়া-৬ আসনের সাংসদ গোলাম মোহাম্মদ। সমাবেশে ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, তারা রবিবার জাতীয় সংসদে পদত্যাগপত্র পাঠাবেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির ৬জন সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা। বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় সমাবেশ শেষে ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের পূর্ব ঘোষণা অনুযায়ী দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করার আবেদন জানালেও সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি মহানগর পুলিশ। শেষ মুহূর্তে গোলাপবাগ স্টেডিয়ামে গণসমাবেশের অনুমতি দেওয়া হয়।

ঢাকার সঙ্গে সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন উপায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী গণসমাবেশে উপস্থিত হয়। ঢাকার বিভাগীয় সমাবেশকে সামনে রেখে দলীয় কার্যালয়ের সামনে তিন দিন আগে থেকেই নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ করতে থাকে। এরই এক পর্যায়ে দু’দিন আগে বিএনপি-পুলিশ সংর্ঘষে একজন কর্মী নিহত হয়। ঘটনার পর বিএনপির বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়। সর্বশেষে শুক্রবার দিবাগত মধ্য রাতে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মীর্জা আব্বাসকে আটক করে পুলিশ। শনিবার গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :