ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

FLY ASH : ফ্লাইঅ্যাশ আমদানি অর্ধেকে নেমে আসলেও ভারতে রপ্তানিমূল্য বাড়েনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২ ৪০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ফ্লাইঅ্যাশ আমদানি কমে আসলেও ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলোতে সিমেন্ট রপ্তানিমূল্য বাড়ানো হয়নি’

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় ৭০টি সিমেন্ট কারখানা রয়েছে। সিমেন্টের অন্যতম কাঁচামাল ফ্লাইঅ্যাশ ও ক্লিঙ্কর আমদানি হয় পাশ্ববর্তী ভারত থেকে। রাশিয়া-ইউক্রেণ যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনীতিতে মন্দার প্রভাব পড়েছে। যা আছড়ে পড়ছে বাংলাদেশেও।

হঠাৎ ডলারের মূল্য উর্ধগতি এবং এলসি খোলা সীমিত করায় ফ্লাইঅ্যাশ আমদানিতে প্রভাব পড়ে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে রিজার্ভ কমে আসার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ব্যয়ে পণ্য আমদানি শিথিল এবং ব্যাংকগুলো এলসি খোলার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের শর্তআরোপের কারণে বাংলাদেশের ফ্লাইঅ্যাশ আমদানি অর্ধেকে নেমে এসেছে।

প্রিমিয়ার সিমেন্টের বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা ড. সালাহ্ উদ্দিনের মতে, করোনার রেস কাটতে না কাটতেই আচমকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতিতে ধ্স নামে। হু হু করে ডলারের দাম বাড়তে থাকে স্থানীয় বাজারে। পরিস্থিতি মোকাবেলায় এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানোর পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক আমদানির ক্ষেত্রে বেশ কিছু শর্তজুড়ে দেয়।

ড. সালাহ্ উদ্দিন

অবশ্য রিজার্ভ কমে আসার বিষয়টিও রয়েছে। যে কারণে আমদানিতে বড় ধরণের ধাক্কা লাগে। ফ্লাইঅ্যাশ আমদানি কমে আসলেও ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলোতে সিমেন্ট রপ্তানিমূল্য বাড়েনি বলে জানালেন ড. সালাহ্ উদ্দিন। তিনি আরও জানান, প্রিমিয়ার সিমেন্ট রপ্তানি করার সুবাধে কাঁচামাল আমদানির সুযোগ পাচ্ছে।

করোনাকালীন সময়েও পশ্চিমবঙ্গ থেকে প্রতিমাসে কম করে হলেও প্রায় ৩০০ জাহাজ ফ্লাইঅ্যাশ বাংলাদেশে রপ্তানি করা হতো। বর্তমানে তা অর্ধেকে নেমে আসার কথা জানালেন কলকতার শিপিং এজেন্ট নিত্য সাহা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে তেমন কিছুই জানাতে পারেননি এই ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :