ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Rape accused : ধর্ষণ মামলার আসামি উপসচিবকে বাধ্যতামূলক অবসর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ১৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ধর্ষণ মামলার আসামি উপসচিব এ কে এম রেজাউল করিম বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবশ্য অবিযোগের ভিত্তিতে আগে থেকেই সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন।

জনপ্রশাসন মন্ত্রক ২১ নভেম্বর প্রজ্ঞাপনে অসদাচরণের দায়ে রেজাউল করিমকে অবসরে পাঠানোর কথা জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপসচিব রেজাউল করিম জাতীয় গ্রন্থকেন্দ্রে পরিচালক থাকার সময়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় (ধর্ষণের অভিযোগ) অভিযোগপত্র দাখিল করা হয়।

কিন্তু তিনি মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ। এ বিষয়েও তাঁর বিরুদ্ধে থানায় আরেকটি ফৌজদারি মামলা করা হয়। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

একপর্যায়ে ২০১৯ সালের জুনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষ করে তাঁকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Rape accused : ধর্ষণ মামলার আসামি উপসচিবকে বাধ্যতামূলক অবসর

আপডেট সময় : ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২