ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

woman Police  : নারী পুলিশের কামড়কাণ্ডের তদন্ত হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৩৩৫ বার পড়া হয়েছে

অরুণিমাকে কামড়ে দেবার অভিযোগ কলকতা নারী পুলিশকর্মীর বিরুদ্ধে : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কলকাতার রাস্তায় আন্দোলনে নেমে পুলিশের কামড় খাওয়ার অভিযোগ পরীক্ষার্থী অরুণিমা পালের। অভিযোগের তদন্তে নেমে তাকে এবং অভিযুক্ত পুলিশকর্মী ইভা থাপাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় পুলিশ।

আসছে সপ্তাহের শুরুর দিকেই অভিযুক্ত ইভা এবং অভিযোগকারী অরুণিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এ বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের ভার দেওয়া হয়েছে ডিসি দক্ষিণ (২) বুদ্ধদেব মুখোপাধ্যায়কে। কামড়-কাণ্ডে ইভা এবং অরুণিমার বক্তব্য খতিয়ে দেখা হবে বলে জানানো হয় পুলিশের তরফে।

প্রসঙ্গত, কলকাতার সাগর দত্ত হাসপাতালের পরীক্ষায় চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে ‘হিউম্যান বাইট’ বা মানুষের কামড়ের আঘাতের প্রমাণ মিলেছে। হাসপাতালের চিকিৎসক তাকে সার্টিফিকেট দিয়েছেন, মানুষের কামড়ের ফলেই অরুণিমার হাতে আঘাত লেগেছে।

যে পুলিশকর্মী তাকে কামড়ে দিয়েছেন বলে অভিযোগ, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন অরুণিমা।

২০১৪ সালের টেট উত্তীর্ণ অরুণিমা অন্যদের সঙ্গে কলকাতার রাস্তায় বিক্ষোভে নামেন বুধবার। ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সামনে বিক্ষোভ চলা অবস্থায় অন্যদের সঙ্গে তাকেও পুলিশ ভ্যানে তোলা হয়।

সে সময় এক নারী পুলিশকর্মী অরুণিমাকে কামড়ে দেন। ঘটনার দুদিন পর শুক্রবার সরকারি হাসপাতাল অরুণিমার হাতে মানুষের কামড়ের বিষয়টি নিশ্চিত করেছে। এই খবর প্রকাশ্যে আসার পরই তদন্তে গতি পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

woman Police  : নারী পুলিশের কামড়কাণ্ডের তদন্ত হবে

আপডেট সময় : ০৩:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২