ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Monmazhi Manisha : মোনমাঝি মনীষার কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৩২৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্লকলিস্টের পরে 

——————————————————————–

ফোনের সেই ব্লকলিস্টটা হঠাৎ খুলে গেছে

দুচার কথা মাঝে মধ্যে ফোনের কানে হয়

বেশি বলতে দ্বিধারা জাগে ভয়-ভীতিতে মনে

কোনায় কোনায় ভীড় করে অযাচিত সংশয়

একটা সময় সহজ আলাপ হতো ফোনের বুকে

সময় শাসন ছিল না মোটে মধ্যরাতে ভোরে

আসে নি সে, যাই নি আমি ঠিকানা দেখে বাড়ি

তবু সহজ যাতায়াতেরা দুই মনেরই ঘরে..

বন্ধ তালা বন্ধ আগল কখন আলগা হয়

আজকে আবার স্বাভাবিক— যাকে “নিউ নর্মাল” বলে

আলাপচারী দুই মনও কিছুটা সহজ যেন

সূক্ষ্ম সাঁকো আবার ধীরে হাওয়ায় বুকে দোলে

তবুও ভাবি, সকল ভাঙন সবটা জোড়া লাগে…?

কোথায় যেন সহজ কথায় ‘কিন্তু’-রা ভীড় করে—

সব স্বাভাবিক ? কত স্বাভাবিক ? সবটা সহজ হয় ?

নতুন করে ভাব করে আজ ব্লকলিস্টের পরে…!

কবি মনোমাঝি মনীষার ফেসবুক থেকে 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Monmazhi Manisha : মোনমাঝি মনীষার কবিতা

আপডেট সময় : ১০:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

ব্লকলিস্টের পরে 

——————————————————————–

ফোনের সেই ব্লকলিস্টটা হঠাৎ খুলে গেছে

দুচার কথা মাঝে মধ্যে ফোনের কানে হয়

বেশি বলতে দ্বিধারা জাগে ভয়-ভীতিতে মনে

কোনায় কোনায় ভীড় করে অযাচিত সংশয়

একটা সময় সহজ আলাপ হতো ফোনের বুকে

সময় শাসন ছিল না মোটে মধ্যরাতে ভোরে

আসে নি সে, যাই নি আমি ঠিকানা দেখে বাড়ি

তবু সহজ যাতায়াতেরা দুই মনেরই ঘরে..

বন্ধ তালা বন্ধ আগল কখন আলগা হয়

আজকে আবার স্বাভাবিক— যাকে “নিউ নর্মাল” বলে

আলাপচারী দুই মনও কিছুটা সহজ যেন

সূক্ষ্ম সাঁকো আবার ধীরে হাওয়ায় বুকে দোলে

তবুও ভাবি, সকল ভাঙন সবটা জোড়া লাগে…?

কোথায় যেন সহজ কথায় ‘কিন্তু’-রা ভীড় করে—

সব স্বাভাবিক ? কত স্বাভাবিক ? সবটা সহজ হয় ?

নতুন করে ভাব করে আজ ব্লকলিস্টের পরে…!

কবি মনোমাঝি মনীষার ফেসবুক থেকে