ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Agnishikha : অগ্নিশিখার কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ৫৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আষাঢ় আমার প্রেম-

এই আষাঢ়কে নিয়ে তোমার খুব হিংসে সমুদ্র-
বার বার বলো আমাকে নিয়ে যখন কিছু লেখ তখন
আমার প্রবল গর্জন, ঢেউ এর পরে ঢেউ,
রাশি রাশি ফেনা
তারপর সেই বালুকা রাশি….
এছাড়া আর কিছুই কি দেখতে পাওনা
আমার ভিতর!
আমি কেমন করে তাকে বলি
সমুদ্র-
তুমি আমার বৃহৎ চেতনা-
যখন তোমাকে আমি দেখি একটা ছোট ঢেউএ
তারপরেই হাজার হাজার মাইলের মাঝে ছড়ানো ছিটানো
তোমার ছোট বড় মাঝারি অথবা পর্বত প্রমাণ ঢেউছাড়া দিগন্তে আর কিছুই যে দেখা যায় না
তাই কেমন করে আষাঢ়ের সাথে আমার সে ভালবাসার কথা তোমায় বলি সমুদ্র!
তোমার ভালবাসার বিশালতায় মাঝে মাঝে আমি হাঁপিয়ে উঠি
আর তখন
আষাঢ়ের ঝিরিঝিরি বৃষ্টির রিনরিনে শব্দ যেন ঢেউ তোলে আমার বিদ্যুৎলতা শরীরে,
বৃষ্টির সেই নিগূঢ় আলিঙ্গন যেন বিবশ করে তোলে আমার দেহবল্লভীর প্রতিটি কোষকে,
তার সাথে মিশে থাকে প্রখর দাবদাহের পরে মাটির উপর
মিঠে বৃষ্টির
মাটির সে যৌবনের ঘ্রান
সাথে ভেসে আসে সদ্য ফোটা কদমের
পাঁপড়ি র সুবাস
আর শুধু কদমই বা বলি কেন- জুঁই চামেলি বেলি সকলে যেন বাসর সাজিয়েছে মাটিকে ঘিরে
আর সেই বাসরে আমিও যেন এক আরক্ত ব্রীড়ানম্র লজ্জাবতী এক কনের মতো পলেপলে উপভোগ করি সেই সব উপাচারকে,
তাই সমুদ্র এখন তুমি আমাকে ছুটি দাও আমি উর্বশীর মতো ধ্যানমগ্ন দূর্বাশার বাধভাঙা আনন্দের সাথে ভেসে চলেছি আমার প্রিয় আষাঢ়ের সাথে।
ঐ দূরে সাদা কালো মেঘের ভেলায় এখন আমি অভিসারে ভেসে চলেছি
কখোনো রিনিঝিনি কখোনো বা ঘনঘোর ঘটা বিদ্যুতের ছটায়।
এসো আষাঢ় তোমার সোনালী সুঘ্রানে আমায়
মাতিয়ে নিয়ে চলো দূর থেকে বহূ দূরে
বহূদূরে…..

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Agnishikha : অগ্নিশিখার কবিতা

আপডেট সময় : ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২