ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

BGB Teknaf Battalion : টেকনাফে প্রায় ৩০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ আটক দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ৪১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি বিজিবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে বিজিবি।

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে হ্নীলা এলাকায় অভিযানে নামে বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালানোর চেষ্টাকালে আব্দুর রহমান (৩০) ও মোহাম্মদ নূর (২৫) নামের দুইজনকে আটক করে। তাদের সঙ্গী অপর তিনজন পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে, ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার এবং ইয়াবার মূল্য ৩ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বার্তায় এসব তথ্য জানিয়ে বলা হয়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

BGB Teknaf Battalion : টেকনাফে প্রায় ৩০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ আটক দুই

আপডেট সময় : ১০:৪৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২