ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশ-মালদ্বীপ যোগাযোগ পর্যটন শিল্পের প্রসার ঘটবে : প্রতিমন্ত্রী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ৩৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিন গুণ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথে সরাসরি যোগাযোগ দুই দেশের পর্যটন শিল্পকে উজ্জীবিত করবে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-মালে রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন করে এ কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ঢাকা-মালে রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার, মঙ্গলবার ও রবিবার সপ্তাহে এই তিন দিন চলাচল করবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করছে। আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিন গুণ। এতে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আন্তরিকতায় দেশে ব্যবসা ও বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করায় বেসরকারি উদ্যোক্তাগণ স্বস্তি বিনিয়োগে ভরসা পাচ্ছেন। অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স এর পাশাপাশি আমাদের দুটি বেসরকারি এয়ারলাইন্সও ভালো ব্যবসা করছে। বর্তমান তিনটি দেশীয় এয়ারলাইন্সের সঙ্গে আগামী বছর আরও নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স দেশের এভিয়েশন শিল্পে যুক্ত হতে যাচ্ছে।

মাহবুব আলী বলেন, কোভিড-১৯ এর কারণে দেশের এভিয়েশন শিল্পের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে নীতিগত সহযোগিতা প্রদানের পাশাপাশি আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রক এবং এভিয়েশন খাতের সকল অংশীজনের সম্মিলিত চেষ্টায় দেশের এভিয়েশন শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। বন্ধ থাকা আন্তর্জাতিক রুটে আবার ফ্লাইট শুরু হয়েছে।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নতুন নতুন রুট সংযোজনের মাধ্যমে দেশীয় এয়ারলাইন্সগুলো নতুন করে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। ভবিষ্যতে আমাদের এয়ারলাইন্সগুলো তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অধিকতর আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে এই দেশের এভিয়েশন মার্কেটের বড় অংশ নিয়ন্ত্রণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-মালদ্বীপ যোগাযোগ পর্যটন শিল্পের প্রসার ঘটবে : প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১