ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

জাতীয় প্রেসক্লাবের পবিত্রতা নষ্ট করছে বিএনপি, তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

বিএনপির সমাবেশের কারণে জাতীয় প্রেসক্লাবের পবিত্রতা, মান-মর্যাদা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তথ্য মন্ত্রী।

জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। ’৯০-এর গণঅভ্যুত্থানের মতো হটাতে হবে। এ বিষয়ে তথ্যমন্ত্রীর মতামত জানতে চাইলে বলেন, গতকালকে শুনেছি, যদিও আমি প্র্যাকটিক্যালি দেখিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা প্রেসক্লাবে সমাবেশ করেছিলেন। প্রেসক্লাবে

অবশ্যই আলোচনা সভা হয়। সরকারের পক্ষে-বিপক্ষে আলোচনা সভা, সিভিল সোসাইটির আলোচনা সভা হতেই পারে। কিন্তু নয়াপল্টনের কার্যালয়ের সামনে যে ধরনের সমাবেশ হয়, প্রেসক্লাবকে সেই ধরনের সমাবেশস্থল বানানো মোটেই সমীচীন হয়নি। রবিবার যেটি বিএনপি করেছে।

ড. হাসান বলেন, জাতীয় প্রেসক্লাব দল-মত নির্বিশেষে সাংবাদিকদের প্রতিষ্ঠান। এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। রাজনৈতিক কার্যালয়ের সামনে যে ধরনের সমাবেশের এখানে সমাবেশ করে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা প্রেসক্লাবের পবিত্রতা, মান-মর্যাদা নষ্ট করেছে বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের কথা সাড়ে ১২ বছর ধরে শুনে আসছি। গত সাড়ে ১২ বছরে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে কি বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য? প্রায়ই বিএনপি নেতারা বলেন যে, জাতীয় ঐক্য করবেন। যে ঐক্য তারা করেছিলেন, সেই ঐক্য

বেলুনের মতো ফুটে গেছে। বেলুনের বাতাস চলে গেলে যেমন চুপসে যায়, তাদের ঐক্যটাও বেলুনের মতো চুপসে গেছে।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় বসে আবার পেট্রলবোমা রাজনীতি করবে, ৫০ জায়গায় বোমা ফাটাবে, দেশকে আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে। শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই এগুলোর সৃষ্টি

করবে। এজন্য বিএনপির পক্ষে মানুষ কখনো নামবে না। অবশ্যই সরকারের তারা সমালোচনা করতে পারে। দিনের বেলা স্বপ্ন দেখার মতো মির্জা ফখরুল ইসলাম সাহেবরা স্বপ্ন দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় প্রেসক্লাবের পবিত্রতা নষ্ট করছে বিএনপি, তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১