ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ভিডিওর ভয় দেখিয়ে কিশোরীকে শারীরিক হেনস্থা, পাহারায় ছিলেন স্ত্রী, নেতা গ্রেফতার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ৩৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে টানা আট মাস যাবত স্ত্রীর পাহারায় এক কিশোরীকে শারীরিক হেনস্থার অভিযোগে বাংলাদেশের ময়মনসিংহ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক

পার্টির সভাপতি হোসেন আলী (৫০) আটক করেছে র‌্যাব-১৪। রবিবার রাতে নগরীর কৃষ্টপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন নির্যাতিত কিশোরীর

পিতা। ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রবিবার গভীর রাতে হোসেন আলী ও তার তৃতীয় স্ত্রী তামান্না বেগমকে (১৯) আসামি করে ধর্ষণ মামলা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল

আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত হোসেন আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি জানান, নগরীর কৃষ্টপুর এলাকায় ভাড়া বাসায় থাকার সুবাদে

প্রতিবেশী হোসেন আলীর বাসায় যাতায়াত ছিল ভুক্তভোগী পরিবারের। সেই সুযোগে কিশোরীর সঙ্গে কথা হতো জাপা নেতার। চলতি বছরের ১৫ জানুয়ারি সকালে হোসেন আলীর তৃতীয় স্ত্রী

তামান্না বেগম কিশোরীকে ঘরে ডেকে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে নেশা জাতীয় ওষুধ সেবন করিয়ে অচেতন করে। পরে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে তাকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও

ধারণ করে হোসেন আলী। এ ঘটনা প্রকাশ করলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীকে তার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করতে বলে ধর্ষক। পরের দিন সকালে আবারও

তামান্না বেগম ওই কিশোরীকে ডেকে এনে তার স্বামী হোসেন আলীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাইরে বসে পাহারা দেয়। ওসি আরও জানান, সাম্প্রতিক

সময়ে ওই কিশোরীকে ধর্ষণকালে হোসেন আলী জনতার হাতে আটক হয়েছিলেন। সেই সময় তিনি স্থানীয় সালিসে বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি ওই কিশোরীর পিছু ছাড়েননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিডিওর ভয় দেখিয়ে কিশোরীকে শারীরিক হেনস্থা, পাহারায় ছিলেন স্ত্রী, নেতা গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১