ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

দীর্ঘ দিন রোহিঙ্গাদের আশ্রয়, নজির সৃষ্টি বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ৫২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ঢাকায় নিযুক্ত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার তার দু’দিনের কক্সবাজার সফরে এসে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কক্সবাজার সফর করেন।

বাংলাদেশের শরণার্থী কার্যক্রম, যাকে তিনি দীর্ঘকাল ধরে বিশ্বের জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে আসছেন, সেই কার্যক্রমের প্রতি যুক্তরাষ্ট্রের কৃতজ্ঞতা ও অব্যাহত শক্তিশালী সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট মোকাবিলার অংশ হিসেবে শরণার্থী ও আশ্রয়দানকারী

জনগোষ্ঠীর জন্য সহায়তা দিতে বৃহত্তম আন্তর্জাতিক দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ১.৩ বিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে।

এসময় মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সহায়তাকারী সরকারি কর্মকর্তা ও মানবিক ত্রাণ সংস্থার কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। মিলার রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত শরণার্থী জনগোষ্ঠী ও আশ্রয়দানকারী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত মিলার কক্সবাজারে সফরকালে কক্সবাজার মেডিক্যাল কলেজ ও আইইডিসিআরের মাঠ পর্যায়ের পরীক্ষাগারে যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট প্রকল্প, রত্নাপালংয়ে নারী নেতৃত্বে পরিচালিত

কমিউনিটি সেন্টার ও খুরুশকুলে ইউএসএআইডি বাংলাদেশের ইকোফিশ প্রকল্প পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ দিন রোহিঙ্গাদের আশ্রয়, নজির সৃষ্টি বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৩:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১