ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

আন্দোলনের শক্তি হারিয়েছে বিএনপির: জলসম্পদ উপমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ছবি সংগৃহীত

বাংলাদেশের জনসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলনের শক্তি, সামর্থ্য, সাহস এবং জনসমর্থন কোনোটিরই অবশিষ্ট নেই বিএনপির। তারা যে আন্দোলনের

সক্ষমতা হারিয়ে ফেলেছে, বিগত ১২ বছরে তা প্রমাণ হয়ে গিয়েছে। কাজেই বিএনপি আন্দোলন করবে, এমন দুশ্চিন্তা এখন আমাদের মাথায় নেই।

এনামুল হক শামীম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জেলে কিন্তু এতো বছরেও বড় মিছিল করতে পারেনি তারা। তাদের শাসন-দুঃশাসন সবই এদেশের মানুষ দেখেছে, মনেও

রেখেছে। তারা ক্ষমতায় থাকতে দুর্নীতি-লুটপাট করেছে। বিদেশে অর্থ পাচার করেছে। তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনামুল হক শামীম। এতে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

এনামুল হক শামীম আরও বলেন, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন, জনগণের সংগঠন। এদেশের সকল অর্জনই এসেছে, আওয়ামী লীগের নেতৃত্বে। শহীদের রক্ত ও মানুষের আত্মত্যাগ বৃথা যায়

না। দেশ-জাতির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক ত্যাগ ছিল বলেই আজ স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।

বাংলাদেশকে এখন কেউ আর অবহেলা কিংবা উপেক্ষার চোখে দেখছে না। বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। এসময় দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন এনামুল হক শামীম।

তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন যে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অর্জন ম্লান না হয়, এমন কোনো কাজ করা যাবে না।

ডিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির সরদার, সাংগঠনিক সম্পাদক স্বপন

সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক ও ভেদরগঞ্জ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আকলিমা বেগম লিপি, যুব ও ক্রীড়া সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্দোলনের শক্তি হারিয়েছে বিএনপির: জলসম্পদ উপমন্ত্রী

আপডেট সময় : ০১:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১