ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

দুই সন্তান ফিরে পেলেন জাপানী মা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ৩৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই সন্তানসহ নাকানো এরিকো ছবি: সংগৃহীত

দুই শিশুকন্যাকে ফিরে পেতে নাকানো এরিকো নামের এক মা টোকিও থেকে বাংলাদেশে উড়ে আসেন। কোনো উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট ৩১ আগস্ট দুই শিশুকে হাজির

করতে সন্তানের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এর আগেই ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এবিষয়ে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক রবিবার সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করলেও তাদের উদ্ধারের বিষয়ে কিছু জানাননি।

পেশায় চিকিৎসক নাকানো এরিকো ঢাকায় এসে সন্তানদের নিজের জিম্মায় পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন এরিকো। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ঐ দুই শিশুকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

শিশুদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক শরীফ ইমরান যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য ৩০ দিনের নিষেধাজ্ঞা দেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই সন্তান ফিরে পেলেন জাপানী মা

আপডেট সময় : ১০:৩৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১