ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

পথদুর্ঘটনায় চীনাসহ ৩ প্রকৌশলীর মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ৩১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার

বরগুনার আমতলীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই চীনা নাগরিকসহ তিন জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারচালক। রবিবার দিবাগত রাত ২টার দিকে আমতলীর ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সোমবার ভোরে

তাদের মরদে উদ্ধার করে আমতলী থানা পুলিশ। তিন জনই তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। মৃতদের মধ্যে চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লি ওয়েন তাও, প্রকৌশলী লু জি কলং এবং

দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান। ফখরুল হাসানের বাড়ি ঢাকার গুলশানে। তার বাবার নাম আনিসুর রহমান।

আহত গাড়িচালক মো. মুসা মৃধা পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের আব্দুস সালাম মৃধার ছেলে। আমতলী থানা পুলিশ জানায়, তারা তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।

রবিবার সন্ধায় ঢাকা থেকে একটি ভাড়ায়চালিত প্রাইভেট কারে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন তারা। আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড

সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে লি ওয়েন তাও, লু জি কলং ও ফখরুল হাসান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে

পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত গাড়িচালক মুসা মৃধাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দোভাষী তন্ময় বিষয়টি নিশ্চিত করে বলেন, লি ওয়েন

তাও, লু জি কলং ও ফখরুল হাসান ঢাকা থেকে তালতলীতে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও চীনা দূতাবাস নিহত দুই নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার সব ব্যবস্থা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পথদুর্ঘটনায় চীনাসহ ৩ প্রকৌশলীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১