ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সাগরে লঘুচাপের প্রভাবে ভারী ও বজ্র বৃষ্টির শঙ্কা

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ৩৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ঈদের দিনেও বৃষ্টি জরেছে দফায় দফায়। মৌসুমী বায়ু সক্রিয় থাকার সঙ্গে যুক্ত হয়েছে সাগরে লঘুচাপ। এর প্রভাবে কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস আবহাওয়া অফিসের।

আবার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। নদী বন্দরগুলোতে ১ নম্বর এবং সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহায়া অফিস।

শুক্রবার থেকে আকাশের মুখ ভার। কখনো হাল্কা বৃষ্টি। রাত থেকেই মাঝারি বৃষ্টির শব্দ। শনিবার ভোররাত থেকেই থেমে থেমে বৃষ্টিতে ভাসছে ঢাকার রাজপথ। মেঘলা আকাশ। সারাদিনই থেমে থেমে বৃষ্টি ঝরার আভাস।

আগারগাঁও আবহাওয়া অফিস বলছে, সাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বহু এলাকায় বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, পূর্ব মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে

উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্য এলাকার উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের বহু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী

বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে

ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাগরে লঘুচাপের প্রভাবে ভারী ও বজ্র বৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১