ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

748 Rohingya deaths : সাগরে ডুবে ও খাদ্যের অভাবে ৭৪৮ রোহিঙ্গার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নিরাপত্তা, সুরক্ষা, পরিবারের সদস্যদের সঙ্গে একটু ভালো দিন যাপনের আশায় রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছেন। যার শুরুটা হয় ২০১৭ সালে। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা’

অনলাইন ডেস্ক

ঝুঁকিপূর্ণ সাগরপথ পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে ও খাদ্যের অভাবে ৭৪৮ রোহিঙ্গার মারা গিয়েছে। বিদায়ী বছরেই আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নৌকাডুবিতে অন্তত ৩৪৮ রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। যাত্রাপথে খাদ্য পানিয় জলের অভাবে মৃত্যু হয়েছে আরও প্রায় ২০০ জনের।

মঙ্গলবার রোহিঙ্গাদের নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, সাগরপথে মিয়ানমার ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নৌযাত্রার হার প্রতি বছর আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যে শুধুমাত্র ২০২২ সালেই পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের সংখ্যা বেড়েছে ৫ গুণ। বিদায়ী বছর দুই দেশ থেকে পালানো রোহিঙ্গাদের সংখ্যা ৩ হাজার ৫শর বেশি।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জীবন বাঁচাতে রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার থেকে পালিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। দিন দিন সংখ্যাটা বাড়ছে। রোহিঙ্গারা ঝুঁকিপূর্ণ সাগরপথ পাড়ি দিতে গিয়ে নৌকাডুবি এবং অনাহারে মারা যাবার ঘটনা ঘটছে।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আশ্রয় নিতেই রোহিঙ্গারা সাগরপথে পাড়ি জমাচ্ছেন। ইউএনএইচসিআরের বিবৃতিতে আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ যাত্রায় গেলো বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছেন অন্তত ৩৪৮ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু। খাদ্য-পানীজলের অভাব ও শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে আরও ১৮০ জনের।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কেবলমাত্র নিরাপত্তা, সুরক্ষা, পরিবারের সদস্যদের সঙ্গে একটু ভালো দিন যাপনের আশায় এসব রোহিঙ্গা ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছেন। যার শুরুটা হয় ২০১৭ সালে। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

748 Rohingya deaths : সাগরে ডুবে ও খাদ্যের অভাবে ৭৪৮ রোহিঙ্গার মৃত্যু

আপডেট সময় : ০৮:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩