ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

4 Chinese citizens : ৪ চীনা নাগরিক আইসোলেশনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

বাংলাদেশে আসা ৪ চীন নাগরিকের প্রাথমিকভাবে করোনা শনাক্ত হওয়ায় পরীক্ষার জন্য তাদের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার তারা চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, আনুমানিক বিকেল ৩টা নাগাদ চারজনের শরীরে করোনা শনাক্তের বিষয়ে নিশ্চিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। শনাক্তদের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহ থেকেই এ বিষয়টি নিয়ে সচেতনভাবে কাজ করছিলাম।

একই সঙ্গে আরো যারা বিভিন্ন দেশ থেকে আসছেন, তাদের ওপরও আমরা পর্যবেক্ষণ বাড়িয়েছি। করোনার নতুন ধরন ভারতেও শনাক্ত হয়েছে। তাই দেশের সব বন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের আইসোলেশনে নেওয়া হচ্ছে।

বিএফ-৭ নামে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের চেয়েও চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ৫-এর নতুন ধরন বিএফ৭ শনাক্ত হয়েছে। ধরনটি ওমিক্রনের চেয়ে শক্তিশালী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ আরো বলেন, যারাই বিমানবন্দরে আসছে তাদের প্রত্যেককে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। অস্বাভাবিক মনে হলে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

4 Chinese citizens : ৪ চীনা নাগরিক আইসোলেশনে

আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২