ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

৬ শিক্ষার্থী হত্যা: বাংলাদেশে ১৩ জনের ফাঁসির আদেশ

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৮:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ৩১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

চাঞ্চল্যকর ছয় শিক্ষার্থী হত্যা মামলায় প্রধান আসামি মালেকসহ ১৩ জনকে ফাঁসি এবং ১৯

জনকে আজীবন কারাভোগের দণ্ড দিয়েছেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ

আদালতের বিচারক ইসমত জাহান। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি জনাকীর্ণ

আদালতে এই নজির গড়া রায় ঘোষণা করেন বিচারক। এসময় নিরাপত্তা ব্যবস্থা ছিলো জোরদার।

প্রায় ১০ বছর পর আগের ঘটনা। ২০১১ সালের ১৭ জুলাই। দিনটি ছিলো মুসলামানদের জন্য

পবিত্র শবে বরাতের রাত। এদিন ঢাকার অদূরে আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলার চরে

বেড়াতে গিয়েছিলো ছয় বন্ধু। তারা সবাই শিক্ষার্থী। এসময় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে

হত্যা করে গ্রামবাসী। ঘটনার সময় শিক্ষার্থীরা বার বার নিজেদের পরিচয় দিয়ে তারা সেখানে

ঘুরতে গিয়েছে বলে জানালেও গ্রামবাসী তা আমলে নেয়নি। বরং অনেকে গ্রামবাসীকে উত্তেজিত

করে তোলার অভিযোগ রয়েছে। এর আগে ৪৫ আসামীকে আদালতে তোলা হয়। ৬০ আসামীর

মধ্যে ১৩ জনের ফাঁসি ও ১৯ জনের আজীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন আদালত। বাকী

আসামীর মধ্যে ৩জনের মৃত্যু হয়েছে। অপর আসামীরা খালাস পায়। রায় ঘোষণার সময় নিহত

শিক্ষার্থীদের স্বজনরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত রায় কার্যকর দেখার দাবি জানান। অপর দিকে

সরকারী আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী উচ্চ আদালতে

আপিল করবেন বলে জানিয়েছেন। এসময় আসামী পক্ষের স্বজনরাও উপস্থিত ছিলেন।

ঘটনার পর বিচারের জন্য দীর্ঘ অপেক্ষার পর এই যুগান্তকারী রায়ে নিহতর স্বজনরা সন্তোষ

প্রকাশ করে বলেছেন, এতো দিন আমি কেদেছি-এবারে তারা কাঁদবে। আদালতের সরকারি

কৌঁসুলি আনন্দ চন্দ্র বিশ্বাস বলেন, বিচারক ১৩ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার

টাকা জরিমানা করেছেন। এ ছাড়া অপর আরও এক ধারায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩ আসামীকে সাত

বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। আসামিরা তা দিতে ব্যর্থ হলে আরও

ছয় মাস কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। পিপি আরও বলেন, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ১৯

জন আসামিকে রায়ের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অপর ধারায়

তাদেরও সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৬ শিক্ষার্থী হত্যা: বাংলাদেশে ১৩ জনের ফাঁসির আদেশ

আপডেট সময় : ০৮:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১