ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

৫ লাখ টাকা ঋণ নিয়ে ২২ লাখ পরিশোধ করেও ঘরছাড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

কৃষক মোকলেছার রহমান ছবি: সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সুদে নিয়েছিলেন ৫ লাখ ২০ হাজার টাকা। এরপর পর্যায়ক্রমে ২২ লাখ ৪৬ হাজার টাকা পরিশোধ করেন অসহায় কৃষক মোখলেছার রহমান। কিন্তু তারপরও রেহাই মিলছে না তার। এখন সুদকারবারীর মিথ্যা মামলায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন গোটা পরিবার। কৃষকের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী গ্রামে।

জানা গেছে, সদর ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী গ্রামের মোকলেছার রহমান পারিবারিক কারণে রনচণ্ডি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সুদ কারবারি মজনুর রহমানের কাছে ২০১৬ সালে প্রতি হাজারে ৬০ টাকা সুদে ৫ লাখ ২০ হাজার টাকা ঋণ নেয়।

তিনি দীর্ঘ ৬ বছর ধরে প্রতি মাসে সুদসহ ৩১ হাজার ২০০ টাকা পরিশোধ করে আসছিলেন। ২০২২ সালে করোনার সময় কৃষক মোকলেছার তার ব্যবহৃত চাষ করা ট্রাক্টর বিক্রি করে আরও ৩ লাখ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট ২ লাখ ২০ হাজার টাকা পরিশোধে সময় চাইলে কোনো সময় না দিয়ে চাপ প্রয়োগ করতে থাকে। এমন কি টাকা দিতে না পারায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টাকা আদায় করার হুমকি প্রদান করে মজনুর রহমান।

বিষয়টি জানতে পেরে কিশোরগঞ্জ থানা পুলিশ দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা করে দেন। কিন্তু এই সমঝোতা অমান্য করে গত জানুয়ারি মাসের মাঝামাঝি সদলবলে মোকলেছারের বাড়িতে এসে তার বড় বোন বেলি বেগমের রূপালি ব্যাংক শাখার হিসাব নম্বর ২২৫৪৫ একটি চেকে জোরপুর্বক মোকলেছারের স্বাক্ষর করিয়ে নেয়।

এর আগে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি একই ব্যাংক শাখার আরও একটি চেকের পাতায় মজনুর ও তার শ্যালক সাজেদুর রহমান মোকলেছারের স্ত্রী হেলালী বেগমের হিসাব নম্বরের একটি চেকের পাতায় জোর করে স্বাক্ষর নেয়।

কিশোরগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায় বলেন, মোকলেছার রহমানের পরিবার অবরুদ্ধ হওয়ার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করেছিলাম। দু’পক্ষের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করে দেওয়া হয়েছিল। বিষয়টি সুরাহার পরেও সুদ কারবারি মোকলেছারের স্ত্রী হেলালীর নামে কোর্টে মামলা করা হয়েছে। এবিষয়ে তিনি বলেন, থানায় মামলার কোনো কপি আসেনি। মামলার কপি পেলে তদন্ত করে রিপোর্ট প্রদান নামবেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫ লাখ টাকা ঋণ নিয়ে ২২ লাখ পরিশোধ করেও ঘরছাড়া

আপডেট সময় : ০৯:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩