ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, প্রান্তিক খামারিদের রক্ষায় ৬ দাবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোলট্রি শিল্পে বড় কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ ও শক্তিশালী সিন্ডিকেটের প্রভাবে দেশের প্রান্তিক খামারিরা চরম অস্তিত্ব সংকটে পড়েছেন। অস্বাভাবিক হারে মুরগির বাচ্চার দাম বৃদ্ধি এবং উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির বিক্রয়মূল্য কম থাকায় গত সাত মাস ধরে খামারিরা ব্যাপক লোকসানের মুখে পড়ছেন। ফলে দেশের অনেক খামার ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় কর্পোরেট আধিপত্য বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

শনিবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের পোলট্রি শিল্প বর্তমানে বড় ধরনের সংকটের মুখে রয়েছে। প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান এই খাতের ওপর নির্ভরশীল হলেও বাজার ব্যবস্থাপনার অসঙ্গতি ও কর্পোরেট নিয়ন্ত্রণের কারণে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারছেন না।

বক্তারা অভিযোগ করেন, ঈদকে কেন্দ্র করে মুরগির বাচ্চার দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। যে বাচ্চার স্বাভাবিক দাম প্রায় ৩০ টাকা হওয়া উচিত, সেটি বড় কর্পোরেট কোম্পানিগুলো ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করছে। এতে বাজারে মুরগির দাম বাড়লেও খামারিরা লাভবান হচ্ছেন না। বরং বাজারে মুরগি আসার প্রায় ৩০ দিন আগেই কর্পোরেট কোম্পানিগুলো আগাম মুনাফা নিশ্চিত করছে।

খামারিদের অভিযোগ, কয়েকটি বড় কর্পোরেট গ্রুপ, তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির কিছু সদস্য এবং অসাধু ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। এই চক্রটি কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তা ও ক্ষুদ্র উৎপাদক উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

সংকট উত্তরণে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. প্রান্তিক খামারিদের জন্য ‘কৃষক কার্ড’ প্রদান।
২. পোলট্রি খাতে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ।
৩. মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা।
৪. খামারিদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান।
৫. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা ঘোষণা।
৬. পোলট্রি শিল্পে কর্পোরেট আধিপত্য নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সহ-সভাপতি বাপ্পি কুমার দে এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি

আপডেট সময় : ০৬:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬