ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ! ৪০০০ টাকায় বিক্রি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ৩৫৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

পদ্মা, মেঘনাতো মাছের খনি হিসেবে পরিচিত। দূষণের কারণে যদিও মাছের বিচরণ কিছুটা কমেছে, তারপরও অবাক করে দেবার মতো মাছ যে মিলছে না, তা কিন্তু নয়। এই তো একদিন আগেই পদ্মায় মিললো ১০ কেজি ওজনের সফেদ রঙের চিতল! তারপরই খবরটা এলো

বাংলাদেশের জাতীয় মাছ “ইলিশ” নিয়ে। রোজকার খবরতো রয়েছেই। আর এখনতো মৌসুম জাতীয় মাছের। তারপরও কেন এতো লাফালাফি!

কারণ, মেঘনায় ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ! হ্যা, এটা একটা খবর বটে। তারপরও ? আরে মশাই তা নিয়েতো রীতিমত টানাটানি। কার আগে কে নেবে। এক মাছ ব্যবসায়ী

ইলিশটি ৩২শ’ টাকায় কিনে নেন। সেই আবার বরিশাল মোকামে বাচ্চু তালুকদারের আড়তে ৪ হাজার টাকায় বিক্রি হয়।

ভোলার মেঘনা নদীতে মৎস্যজীবী ইউসুফ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। শনিবার সকালে মাছটি স্থানীয় তুলাতলী আড়তে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। ইলিশের ভরা মৌসুমে এই অঞ্চলে এতো বড় ইলিশের প্রথম দেখা মিললো। ইলিশ মাছটি নিলামে বিক্রি হয়েছে।

মৎস্যজীবী ইউসুফ মাঝি মেঘনা নদীতে শুক্রবার সারারাতে এই বড় ইলিশসহ অনেক ইলিশ ধরেছেন। বড়টি বাদ দিয়ে অন্য ইলিশগুলো ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। বরিশাল-ভোলায় ইলিশের ৮০ হাজার টাকা মণ দরে প্রতি বিক্রি হচ্ছে ইলিশ।

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনের মতে মৌসুমের শুরুতে ভোলার মেঘনায় ইলিশের পরিমাণ কিছুটা কম থাকলেও এখন বেড়েছে। তাই জেলেদের জালে ধরাও

পড়ছে নানা আকারের ইলিশ। এ বছরও জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ! ৪০০০ টাকায় বিক্রি

আপডেট সময় : ১১:০০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১