ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি এক হাজারের বেশি

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি এক হাজারের বেশি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯ জন রোগী। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ১২ অক্টোবর এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছিল। নতুন এই ১০ জনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮০ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে দুই জন এবং সিলেট বিভাগে পাঁচ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি এক হাজারের বেশি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি এক হাজারের বেশি

এদিকে গত ২৪ ঘণ্টায় ৭৯১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৮ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৬৩ হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সে বছর হাসপাতালে ভর্তি হয়েছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

চলতি বছরের পরিস্থিতিও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। তারা বলছেন, এখনো কার্যকরভাবে এডিস মশা দমন করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। একই সঙ্গে নাগরিকদের সতর্কতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি এক হাজারের বেশি

আপডেট সময় : ০৬:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫