ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপজুড়ে কিশোরদের ভাড়ায় নিয়ে হত্যার সাম্রাজ্য বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও ৩-৪ দিন, সপ্তাহের শেষ কমবে বৃষ্টিপাত পিছিয়ে পড়ল কেন? অর্থনৈতিক পরাশক্তি জাপান এখন চতুর্থ আমি মানুষ হত্যা করতে চাই না ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের হুতিদের ঠেকাতে সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা তবু চিকিৎসাসেবা অচল অপরিকল্পিত কেনাকাটা কোটি কোটি টাকার যন্ত্র প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা

২৩ প্রতিষ্ঠানকে পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ৩৫৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারের জন্য সাতটি বিভাগে ২৩টি শিল্প প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। শিল্পমন্ত্রকে বুধবার এক সংবাদিক বৈঠকে এসব তথ্য তুলে ধরেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এসময় জানানো হয়, বৃহৎ শাখায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জজ ভূঞা টেক্সটাইল মিলস, আদুরি অ্যাপারেলস লিমিটেড এবং ইউনিভার্সাল জিন্স লিমিটেড বঙ্গবন্ধু শিল্প পদক

পেয়েছে। মাঝারি শিল্প শাখায় অকো-টেক্স লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, রহিম আফরোজ রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেড এবং মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড। ক্ষুদ্রশিল্প শাখায়

আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এসআর হ্যান্ডিক্যাফটস এবং আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অতিক্ষুদ্র বা মাইক্রো ইন্ডাস্ট্রির জন্য মেসার্স কারুকলা, ট্রিম টেক্স বাংলাদেশ এবং জনতা ইঞ্জিনিয়ারিং।

হাইটেক শিল্পের পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠান তিনটি হলো, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড এবং মীর টেলিকম লিমিটেড। হস্ত ও কারুশিল্প শাখায়

ক্লাসিকাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি, আয়োজন এবং সোনারগাঁ নকশিকাঁথা মহিলা উন্নয়ন সংস্থা। কুটিরশিল্প শাখায় কুমিল্লা আর্ট অ্যান্ড ক্রাফটস, রংমেলা নারী কল্যাণ সংস্থা এবং অগ্রজ।

বলা হয়, প্রথম পুরস্কার হিসেবে ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, দ্বিতীয় ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট পাবে প্রতিটি

প্রতিষ্ঠান। ১৮ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে বানানো ক্রেস্টগুলো আণবিক শক্তি কমিশন কর্তৃক স্বর্ণের মান যাচাই করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা হয়েছে। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে

সম্মাননাপত্র দেওয়া হবে। শিল্পমন্ত্রী উল্লেখ করেন, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগে উৎসাহ দিতে পুরস্কারটির প্রবর্তন করা হয়েছে। তার আশা, আলোকিত শিল্প

উদ্যোক্তাদের পণ্য বহুমুখীকরণ, আমদানিবিকল্প পণ্য উৎপাদন ও শিল্প খাতে সৃজনশীলতার বিকাশে উৎসাহিত করবে এই সম্মাননা। ঋণখেলাপি, সরকারি বিলখেলাপি, করখেলাপি,

অর্থপাচারকারী, সরকারি জায়গায় অবৈধ দখলদার ও পরিবেশ দূষণকারী শিল্প উদ্যোক্তা কিংবা শিল্প প্রতিষ্ঠান এই সম্মানজনক পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৩ প্রতিষ্ঠানকে পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার

আপডেট সময় : ০৮:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১