ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২১ জুন দিল্লী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। এ সফরের দুই সপ্তাহের মাথায় এবার দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। গত দেড় দশকের ধারাবাহিকতায় ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে।

চলতি মাসে দু’দফা দিল্লী সফরের নজির গড়বেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ভারতে টানা তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দিল্লী যান শেখ হাসিনা। ৯ জুন মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ১০ জুন বৈঠকে করেন নরেন্দ্র মোদির সঙ্গে এবং এদিন দেশে ফেরেন।

ফের ২১ জুন দিল্লির সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ জুন হায়দরাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় এই সফর সংক্ষিপ্ত হতে পারে।

এই সফরের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের কথা রয়েছে। এর মধ্যে কয়েকটির মেয়াদ শেষ হয়ে গেছে। সফরের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত চুক্তি ও সমঝোতার সংখ্যার পরিবর্তন হতে থাকে।

নতুন চুক্তি ও সমঝোতা স্মারকের (এমওইউ) মধ্যে এর মধ্যে ভারতের ঋণচুক্তি বাস্তবায়নে গতি আনতে নতুন রূপরেখা চুক্তি, বাংলাদেশে যে কোন পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য একটি এমওইউ বিষয়গুলো বিবেচনায় রয়েছে।

অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, সংযুক্তি, জ্বালানি, নতুন প্রযুক্তিসহ নানা বিষয়ে আগামী ২২ জুন অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে আলোচনা হবে। বাংলাদেশের তরফে অমিমাংসিত ও অগ্রাধিকারের তালিকায় সব সময় তিস্তাই প্রধান্য পায়।

শুক্রবার (১৪ জুন) বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফরের নানা কর্মসূচি চূড়ান্ত হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার পাশাপাশি তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ আরও একাধিক কর্মসূচি যুক্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :