ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন আন্তোনিও গুতেরেস ও ড. ইউনূস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে বর্তমানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী দেশটির দক্ষিণাঞ্চলের কক্সবাজার জেলার ৩৪টি শিবিরে আশ্রিত। এছাড়া ভাসান চর নামকস্থানেও উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গার আশ্রয়। এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর ৮ লাখের বেশি ঢুকেছে ২০১৭ সালের সেপ্টেম্বর পরবর্তী কয়েকমাসে।

সরকার অবশ্য বলছে, নতুন করে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেয়ার মতো অবস্থা বাংলাদেশের নেই। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মূলত রোহিঙ্গা বিষয় নিয়েই তার চার দিনের সফরে আসা।

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ছাড়াও শুক্রবার এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন আন্তোনিও গুতেরেস ও ড. মুহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ঢাকায় আসবেন। ১৬ মার্চ তিনি ফিরে যাবেন।

এই চার দিনের মধ্যে মূলত শুক্র ও শনিবার তার মূল কর্মসূচিগুলোর মধ্যে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সেই দিন রোহিঙ্গা শিবিরে চলে যাবেন। একই সঙ্গে কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে ড. ইউনূসের আলাদা কর্মসূচি রয়েছে।

জাতিসংঘ মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গাশিবিরে চলে যাবেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচিগুলো শেশে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। আর প্রধান উপদেষ্টা কক্সবাজারের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে ইফতারে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন আন্তোনিও গুতেরেস ও ড. ইউনূস

আপডেট সময় : ০৮:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫