ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট আদালতগুলোকে ছুটির আওতার বাইরে রাখতে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

ফলে এসব আদালত খোলা থাকবে এবং বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামির জবানবন্দি নেওয়া হয়েছে। এছাড়া এক সপ্তাহের মধ্যেই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ১ জুন থেকে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এদিকে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রসঙ্গেও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ঘটনাটি এনসিপি যেভাবে রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে বিষয়টি বিবেচনা করছে।

উল্লেখ্য, গত শুক্রবার ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬