ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনল ঢাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ৩২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“ঢাকায় আরও ৩ ফিল্ড হাসপাতাল করার বিষয়টি বিবেচনায় রয়েছে শিক্ষার্থীদের টিকার আওতায় আনতেই হাসিনা সরকারের এই পরিকল্পনা”

সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর থেকেই টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার ঢাকার মুগদা হাসপাতাল পরিদর্শনে এসে সংবাদমাধ্যমকে এতথ্য জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে আলোচনা করে দ্রুত নির্দেশনা বাস্তবায়ন কাজ শুরু করবেন। অধ্যাপক ডা. আবুল বাসার আরও জানান, ঢাকায় আরও ২ থেকে ৩ ফিল্ড হাসপাতাল করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

জেলা পর্যায়েও প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দেওয়া আছে। তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচি সহজ করতে শুধু এনআইডি কার্ড দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

গত ১৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, আমরা টিকা দেওয়ার বয়স ১৮-তে নামিয়ে আনার পরিকল্পনা করছি। মূলত শিক্ষার্থীদের টিকার আওতায় আনতেই এ পরিকল্পনা

নেওয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের জীবনের দেড় বছর লোকসান হয়েছে। ভবিষ্যতে এটি দেশের জন্য অকল্পনীয় ক্ষতি হবে।

আগে টিকা গ্রহণের বয়সসীমা ছিল ন্যূনতম ৪০ বছর। গত ৭ জুলাই নতুন করে নিবন্ধন শুরুর সময় তা কমিয়ে ৩৫ বছর করা হয়। অর্থাৎ যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি, কেবল তারাই

সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। পরে সেটা কমিয়ে ৩০ বছর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনল ঢাকা

আপডেট সময় : ০৪:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১