ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কূটনীতিতেও কোণঠাসা ভারত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবারের আইপিএলে যে দলটি দুবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল, সেই হায়দরাবাদ ফাইনালে কলকাতার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জিতেছে কলকাতা। পেয়েছে তৃতীয় শিরোপার স্বাদ। চেন্নাইয়ে আইপিএলের ১৭তম আসরের ফাইনালে ১৮.৩ বলে ১১৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। জবাবে মাত্র ৬৩ বলে লক্ষ্যে পৌঁছায় কলকাতা। হাতে ছিল ৮ উইকেট।

একচেটিয়া ফাইনাল আইপিএলে খুব কমই হয়েছে। আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় ১১৩ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসেখেলে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটের জয়ে আইপিএলের তৃতীয় শিরোপা নিশ্চিত করে রাসেল-নারাইনরা।

এর আগে, ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে অভিষেক শর্মাকে ফেরান মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ট্রাভিস হেডকে রানের খাতাই খুলতে দেননি বৈভব অরোরা। রাহুল ত্রিপাতি ম্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৩ বল খেললেও ৯ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন তিনি।

এরপর ধৈর্য ধরে হায়দরাবাদকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন এইডেন মার্করাম ও নিতিশ কুমার রেডি। ১০ বলে ১৩ রান নিতেই নিতিশের উইকেট নেন হার্ষিত রানা। ফলে ভেঙে যায় কষ্টার্জিত ২৬ রানের ছোট জু্টি।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মার্করামও টিকে থাকতে পারেননি। ২৩ বলে ২০ রান করে আন্দ্রে রাসেলের শিকার হন তিনি। ৬২ রানে ৫ উইকেট হায়দরাবাদের। ব্যাট হাতে এদিন পুরোপুরি ব্যর্থ ছিলেন ক্লাসেনও। শেষ দিকে অন্তত তাকে নিয়ে কিছুটা হলেও আশা করছিল হায়দরাবাদ। সেটিও হলো না। ১৭ বলে ১৬ রান করে আউট হয়ে যান ক্লাসেন। শেষ দিকে একাই লড়াই করেন অধিনায়ক কামিন্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা

আপডেট সময় : ১১:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪