ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

১০০০ উইকেটের নজির গড়লো সাকিব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১ ৩৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই আকাশ স্পর্শী গল্পটা কিভাবে শুরু করা যায়? ভাবতে গিয়ে সময় তেমন একটা লাগেনি। কারণ, আগে থেকেই ক্রিকেট বিশ্বের অলরাউন্ডারের ঝুলিতে তখন, ৯৯৯ উইকেট।

তাই নিয়েই শান্ত মেজাজে ম্যাচ শুরু করেছিলেন সাকিব আল হাসাস। খেলার ১৬ ওভার এরই মেধ্য শেষ। প্রথম ওভারেই অল্পের জন্য ফিরতি ক্যাচ নিতে পারেননি। তবে এর জন্য খুব যে একটা লম্বা সময় নিতে হয়েছে, তাও ন্তিু নয়। পরের ওভারেই তার বলে পয়েন্টে ধরা পড়েন মেন্ডিস।

বল হাতে নিতেই যা একটু সময় লাগল। বোলিং শুরুর পর উইকেটের দেখা দ্রুতই পেয়ে গেলেন সাকিব। অপেক্ষার অবসানও হলো তাতেই। স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেট পূর্ণ হলো বাংলাদেশের অলরাউন্ডারের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রবিবার কুসল মেন্ডিসের উইকেট নিয়ে এই মাইলফলকে পা রাখেন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

হাজার উইকেটের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার টি-টোয়েন্টিতে, ৩৬২টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেটে হলো ৩২৮টি, আর প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১০টি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট ৫৬৯টি। বাকি ৪৩১টি ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য স্বীকৃত ক্রিকেটে।

বাংলাদেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড আব্দুর রাজ্জাকের। কিছুদিন আগে ক্রিকেট থেকে অবসরে গিয়ে জাতীয় নির্বাচকের দায়িত্ব নেওয়া এই বাঁহাতি স্পিনারের উইকেট ১ হাজার ১৪৫টি।

রাজ্জাক ও সাকিবের পর তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা। পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, মোট উইকেট ৭০৯টি। বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের উইকেট ৭০২টি।

তবে তিন সংস্করণেই আলাদাভাবে তিনশ উইকেট রয়েছে সাকিবের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০০০ উইকেটের নজির গড়লো সাকিব

আপডেট সময় : ০৯:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১