ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

হাসিনাকে ফেরত দেবে না ভারত: জানালেন মাহফুজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত এমন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। এমনটিই শুনতে পেয়েছেন বলে সাংবাদিকদেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংলাপে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নতুন বাংলাদেশ গঠন: সংস্কার ও পররাষ্ট্র নীতি শীর্ষক সংলাপের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা অংশ নেন।

এক প্রশ্নের উত্তরে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমনটিই আমরা শুনতে পাচ্ছি। আমাদের বাস্তববাদী হতে হবে, সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা রক্ষাই অগ্রাধিকার।

উপদেষ্টা বলেন, আমাদের জায়গায় আমাদের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করল, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দরকষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়ায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দরকষাকষির শক্তি বাড়বে। এটি আমাদের জনগণকে উপকৃত করবে।

মাহফুজ আলম বলেন, গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। আমাদের সরকারের জায়গায় চেষ্টা করছি, বাস্তববাদী হতে। যদি আমাদের ভুল বা হঠকারিতা থাকে, তা আমরা শোধরানোর চেষ্টা করি, এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।

আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই আমরা।

পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন বলেন, সংলাপ, সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের যে চিন্তা-ভাবনা, তা নিয়ে আমরা আলাপ করেছি। তাদের চিন্তা ভাবনা শোনার সুযোগ হয়েছে। আমাদের চিন্তা-ভাবনাও তাদের জানিয়েছি। আমরা আশা করি আমাদের এই সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সুনির্দিষ্ট অবস্থান নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানায়নি ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনাকে ফেরত দেবে না ভারত: জানালেন মাহফুজ

আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪