ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

হাই জাম্পে রেকর্ড ঋতুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ৪৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

করোনাকালীন সময়েও বাংলাদেশে খেলাধূলায় চলছে একের পর এক রেকর্ড। প্রাণপন চেষ্টা চালিয়ে নিজের রেকর্ড ধরে রাখার মরিয়া সবাই। কিন্তু ব্যতিক্রম বলতে যা বোঝায়। ২০১৯ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় রেকর্ড গড়ে মেয়েদের হাই জাম্পে (উচ্চ লম্ফ) স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর উম্মে হাফসা রুমকি। দুই বছর পর সেই হোম অব অ্যাথলেটিকসেই রুমকিকে পেছনে ফেলে সেরা হলেন ঋতু আক্তার। রুমকির ১.৬৮ মিটারের রেকর্ড ভেঙে এবার ১.৭০ মিটার লাফিয়ে মেয়েদের উচ্চলম্ফে স্বর্ণ জিতলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট ঋতু।

নিজের ইভেন্ট শেষ করে গ্যালারিতে বসে অন্যদের খেলা দেখছিলেন রুমকি। মন খারাপ, কারণ নিজের পারফরম্যান্সের অবনতি না হলেও প্রতিদ্বন্দ্বী ভালো করে ছিনিয়ে নিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। দুই বছর আগে রুমকি যত মিটার লাফিয়েছিলেন এবারও তাই। তবে ০.০২ মিটার বেশি লাফিয়ে মেয়েদের লংজাম্পে প্রথমবারের মতো সেরা হলেন গাইবান্ধার যুবতি ঋতু। এ ইভেন্টে তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল। তিনি লাফিয়েছেন ১.৬০ মিটার।

দিনের শুরুতে চ্যাম্পিয়নশিপের প্রথম ইভেন্ট পুরুষদের ম্যারাথনে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ ফরিদ মিয়া। তিনি সময় নিয়েছেন ০২:৪৪:১৫ ঘন্টা। একই প্রতিষ্ঠানের মো. কামরুল হাসান দ্বিতীয় হয়েছেন ০২:৪৮:৫৮ ঘন্টা সময় নিয়ে। তৃতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের ফিরোজ আহমেদ খান। তিনি সময় নিয়েছেন ০২:৪৯:৩০ ঘন্টা। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রাকিবুল ইসলাম (৪:২০:৮০ মিনিট), দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কামরুল হাসান (৪:২১:৮০ মিনিট) এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর আবদুর রহিম (৪:২২:৫০ মিনিট)।

নারীদের ১৫০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার (৫:০৭:৬০ মিনিট), দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস (৫:০৮:৩০ মিনিট) এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাপিয়া খাতুন (৫:১০:৫০ মিনিট)। পুরুষদের শটপুটে সেরা হয়েছেন বাংলাদেশ পুলিশের ইমতিয়াজ হোসেন (১৪.১৪ মিটার), দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইব্রাহিম (১৪.০৯ মিটার) এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গোলাম সারোয়ার (১৩.৭৫ মিটার)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাই জাম্পে রেকর্ড ঋতুর

আপডেট সময় : ০৩:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১