ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

হট্টগোল আর ভাংচুরে পণ্ড শিরোপা জয়ের উৎসব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে পণ্ড বিপিএলের শিরোপা জয়ের উৎসব। আয়োজকদের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। রোববার নগরীর বেলস পার্ক মাঠে টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জয় উপলক্ষে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে কনসার্ট। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। চেয়ার ছোঁড়া ও হুড়োহুড়িতে আহত হন সংবাদকর্মীসহ অন্তত ৫০ জন। বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি।

গত শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে টিম ফরচুন বরিশাল। আজ দুপুরে আকাশপথে দলের সদস্যদের নিয়ে বিমানবন্দরে এসে পৌছায় চলতি বছরের শিরোপা ট্রফি।

তন্নী নামের কলেজ ছাত্রী জানান, তারা কয়েক বান্ধবী বেলসপার্কের একপাশ থেকে অনুষ্ঠান উপভোগ করছিলেন হঠাৎ তাদের গায়ের উপরে চেয়ার পরে অনেকেই আহত হয়েছেন। প্রশাসনের কোনো নিরাপত্তা না থাকায় তারা ক্ষোভ জানান।

বেলা ২টার অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে মঞ্চে খেলোয়াড়সহ অন্যান্যরা উপস্থিত হলে হট্টগোল বাধায় সেখানকার সকল অনুষ্ঠান পণ্ড হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হট্টগোল আর ভাংচুরে পণ্ড শিরোপা জয়ের উৎসব

আপডেট সময় : ১০:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫