ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

হজ প্যাকেজ অমানবিক : হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ধর্ম মন্ত্রক ঘোষিত চলতি মৌসুমের হজ প্যাকেজ অমানবিক। আর ধর্মমন্ত্রক একটি অথর্ব মন্ত্রক। হজ যাত্রীদের জন্য সরকারিভাবে যে হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, তা অস্বাভাবিক ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন হাইকোর্ট। হজ প্যাকেজ মূল্য পুনঃনির্ধারণ চেয়ে রিটের শুনানিতে হাইকোর্ট এমন মন্তব্য হাইকোর্টের।

সরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা ঘোষিত হজ প্যাকেজের মূল্য কমিয়ে প্যাকেজ ঘোষণা করতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানীকালে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন।

আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকারের আলাদা বাজেট রয়েছে, কিন্তু বাংলাদেশে এটি নেই। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় আমরা হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আর গরিব মানুষরা কীভাবে যাবে।

এর আগে ঘোষিত হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এছাড়া রিটে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ছাড়াও যেকোনো এয়ারলাইন্সে টিকিট কেটে হজে যাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ জামান জনস্বার্থে এই রিট দায়ের করেন। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সরকারি ও বেসরকারিভাবে হজে যাওয়ার নিবন্ধন কার্যক্রম।

এটি শেষ হবার নির্ধারিত সময় ছিল ২৩ ফেব্রুয়ারি। কিন্তু কোটা পূরণ না হওয়ায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক করা হয়। তাতেও কোটা পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় সময় ৭ মার্চ এবং তৃতীয় দফায় ৯ দিনের সময় বাড়িয়ে ১৬ মার্চ পর্যন্ত করা হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারী সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মিনার তাবুর ফি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকার এই প্যাকেজ নির্ধারণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হজ প্যাকেজ অমানবিক : হাইকোর্ট

আপডেট সময় : ০৯:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩