ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

স্বাভাবিক অবস্থায় ফিরছে ট্রেন পরিষেবা, রেলবহরে যুক্ত হচ্ছে আরও ৩৬ জোড়া ট্রেন

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সরকারের ঘোষণা অনুযায়ী সীমিত নয়, বৃহস্পতিবার থেকে সকল ধরণের গণপরিবহন স্বাভাবিক চলাচল শুরু হচ্ছে বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলবহরে যুক্ত হচ্ছে আরও ৩৬ জোড়া ট্রেন।

রেলভবন সূত্রের খবর, ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০৪টি আন্তঃনগর ট্রেন এবং বাকিগুলো লোকাল, কমিউটার ও পণ্যবাহী ট্রেন চলাচল করে থাকে।

করোনার প্রাদুর্ভাব রুখতে দফায় দফায় ট্রেনসহ সকল প্রকারের গণপরিবহন চলাচল বন্ধ থাকে। ১১ আগস্ট বাংলাদেশ আনলক হবার পর ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল ও

কমিউটার ট্রেন দিয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় ট্রেন পরিষেবা। ট্রেন পরিষেবা চালু হলেও স্বাস্থ্যবিধি রক্ষায় আন্তঃনগর ট্রেনের  টিকিট অনলাইনে বিক্রি সিদ্ধান নেয় রেলভবন।

এবারে যুক্ত হতে যাচ্ছে আরও ১২ জোড়া আন্তঃনগর ও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন। সব মিলিয়ে ৭২ জোড়া ট্রেন দিয়ে পুরোমাত্রায় যাত্রী পরিষেবায় মাঠে নামবে রেলপথ মন্ত্রক।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুরোমাত্রায় গণপরিবহন চলাচলের বার্তা দেওয়া হয়েছিলো প্রশাসনের তরফে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রকের সিনিয়র তথ্য আধিকারীক শরিফুল আলম এক সংবাদবার্তায় জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে কঠোর বিধিনিষেধ আরোপ হলে

গণপরিবহনের সঙ্গে ট্রেন চলাচলও বন্ধ থাকে। কোরবানি ঈদ ঘিরে ১৫ থেকে ২২ জুলাই ‘লকডাউন’ শিথিল করা হলে রেলপথ মন্ত্রকও ট্রেন চালু করে।

২৩ জুলাই থেকে ফের ‘কঠোর লকডাউন’ শুরু হলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। সেই বিধিনিষেধের সময়সীমা ১০ আগস্ট শেষ হয়। ১১ আগস্ট থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হলে সীমিত পরিসরে চালু হয় ট্রেন পরিষেবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাভাবিক অবস্থায় ফিরছে ট্রেন পরিষেবা, রেলবহরে যুক্ত হচ্ছে আরও ৩৬ জোড়া ট্রেন

আপডেট সময় : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১