ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

সুজেয় শ্যামছবি : সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী দীর্ঘদিন থেকেই ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি তাঁর হৃদ্যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। তাতে শিল্পীর শরীরের ভেতরে সংক্রমণ হয় এবং তা রক্তে ছড়িয়ে পড়ে। সঙ্গে ডায়াবেটিসটাও ছিল অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও ছিল। এতো জটিলতা সামাল দিতে পারেনি ৭৮ বছরের ভঙ্গুর দেহ। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট নাগাদ মারা যান।

সংগীতে অবদানের জন্য তিনি ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে পান শিল্পকলা পদক।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ ইত্যাদি উল্লেখযোগ্য।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গান ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছিলেন সুজেয় শ্যাম।

সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন ‘ইন্দ্রেশর-টি’ নামের একটি চা-বাগানের মালিক। তাঁর শৈশব কেটেছে সিলেটের চা-বাগানে। দশ ভাইবোনের মধ্যে সুজেয় ছিলেন ষষ্ঠ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪