ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বর্ণের দাম কমলো ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৪১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা তিনবার বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম। ভালো মানের তথ্য ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচদিনের ব্যবধানে বাংলাদেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমালো।

মঙ্গলবার থেকে নতুন দামে স্বর্ণ কেনার সুযোগ পাবেন ভোক্তারা। বিষয়টি জানিয়েছে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১২০ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৪৪ টাকা কমিয়ে ৯৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৯৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ৫১৯ টাকা নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বর্ণের দাম কমলো ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা

আপডেট সময় : ০৯:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪